,

পার্বতীপুরের অদম্য সাকিব হতে চায় সাংবাদিক

news-image

দুই হাতের কবজি পর্যন্ত নেই নাজমুস সাকিবের। নেই ডান পায়ের হাঁটুর নিচের অংশ। তার পরেও কোন বাঁধায়ই দমাতে পারেনি তাকে। সাকিব এবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর কো-অপারেটিভ হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৫৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সাকিবের বাড়ি উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর সরদারপাড়া গ্রামে। বাবা একজন বর্গাচাষি। সাকিব উচ্চ শিক্ষা গ্রহন করে একজন সাংবাদিক হতে চায়। নাজমুস সাকিব বলেন, তারা তিন ভাই। বড় ভাই রোকনুজ্জামান হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগে পড়াশোনা করে। মেজো ভাই দিনাজপুর সরকারী পলিটেকনিক্যাল কলেজে পড়ে। কিন্তু সে বড় হয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করে সাংবাদিক হতে চায়।

দু’হাতের কবজি পর্যন্ত না থাকার পরেও সে জেএসসিতে ৪.৪০ পয়েন্ট পেয়ে সে উত্তীর্ণ হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪.৫৬ পয়েন্ট পেয়েছে। আক্ষেপ করে সাকিব বলে, আমাকে প্রচলিত নিয়মের চেয়ে অতিরিক্ত সময় দেওয়া হলে সকল বিষয়ে জিপিএ-৫ পেতাম। আমাকে অতিরিক্ত সময় না দেওয়ায় লিখতে পারি নাই।

সাকিবের বাবা আজিম উদ্দীন বলেন, আমার মাত্র ৮ শতাংশ জমি আছে। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। তিন ছেলের লেখাপড়ার খরচ চালানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা কাম-টু-ওয়ার্ক এতো দিন প্রতিবন্ধি ছেলেটার লেখাপড়ার খরচ চালিয়েছে। কাম-টু-ওয়ার্কের নির্বাহী পরিচালক মতিউর রহমান বলেন, সাকিব জন্ম থেকে প্রতিবন্ধী হলেও সে মেধাবী। আমরা সাকিব ছাড়াও ২৪০ জন প্রতিবন্ধীকে শিক্ষা সহায়তা দিয়ে আসছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর