,

২০ দল ছাড়ার কারণ জানালেন আন্দালিব পার্থ

news-image

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার রাতে তিনি জোট ছাড়ার সিদ্ধান্ত জানান।

বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, নিজেদের সম্মান বিকিয়ে দিয়ে অন্যদের সঙ্গে জোট করার মনমানসিকতা তার নেই। একই অভিমত বিএনপি ছাড়া ২০ দলীয় জোটের অপর শরিক দলগুলোর। এখন বিজেপি তার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দলগুলো এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তা তাদের বিষয়।

দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ২০ দলীয় জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করে বলা হয়, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১৯৯৯ সাল থেকে চার দলীয় জোটে এবং পরবর্তীতে ২০ দলীয় জোটে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ড ক্রমশই স্থবির হয়ে পড়ে। বিরোধীদলীয় রাজনীতি অতিমাত্রায় ঐক্যফ্রন্ট মুখী হওয়ায় ২০১৮ সালে ৩০শে ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে এবং পরবর্তীতে সরকারের সঙ্গে সংলাপসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে ২০ দলীয় জোটের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া অন্য কোন দলের সম্পৃক্ততা ছিল না। কেবল সংহতি এবং সহমত পোষণের নিমিত্তে ২০ দলীয় জোটের সভা ডাকা হতো।

বিবৃতিতে আরো বলা হয়, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের প্রহসনের ও ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০ দলীয় জোটের সবার সম্মতিক্রমে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়। এতে আরো বলা হয়, কিন্তু পরবর্তীতে প্রথমে ঐক্যফ্রন্টের দুইজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সম্মতিতে বিএনপির চারজন সংসদ সদস্য শপথ নেয়ায় দেশবাসীর মত বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও অবাক এবং হতবাক। শপথ নেয়ার এই সিদ্ধান্তের সাথে বিএনপি ছাড়া ২০ দলের অন্য কোন দলের কোন সম্পৃক্ততা নেই।

‘বিজেপি মনে করে এই শপথের মাধ্যমে বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাখান করার নৈতিক অধিকার হারিয়েছে। এমতাবস্থায় জোটের বিদ্যমান রাজনীতি পরিস্থিতি বিবেচনা করে বিজেপি ২০ দলীয় জোটের সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসছে’। সূত্রঃ দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর