,

পরীমনির যে ছবি নিয়ে হইচই ফেসবুকে

news-image

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তারকাদের খোঁজখবর নেয়া ভক্ত-অনুরাগীর জন্য এখন তেমন কঠিন কিছু নয়।বিশেষকরে শোবিজের যেসব তারকা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তাদের প্রায় সব খবরাখবরই রাখেন ভক্তরা।তবে মাঝেমধ্যে ভক্তরা ভুলও বোঝেন, চলে তীব্র সমালোচনা। বিভিন্ন সময়ে তারকাদের এমন বিব্রত পরিস্থিতিতে পড়তে দেখা গেছে।

আজ এমনই বিব্রত অভিজ্ঞতার শিকার হয়েছেন ঢাকাই ছবির হালের জনপ্রিয় নায়িকা পরীমনি।পরীমনির ফেসবুকে পেজে সবশেষ দেয়া ছবিটির বিষয়েই বিব্রত তিনি।
একটি ফুটফুটে শিশু কোলে নিয়ে আদর করছেন এমন কয়েকটি ছবি আজ সোমবার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরীর বাচ্চা তুই আমার’।

আর তার এমন ক্যাপশন দেখেই পোস্টটিতে হুমড়ি খেয়ে পড়ছেন নেট জনতা।ছবির কমেন্টবক্সে নানারকম প্রশ্ন করেছেন অনেক সামাজিকমাধ্যম ব্যবহারকারী। শিশুটি কার? এমন প্রশ্নই বেশি করা হচ্ছে।এ বিষয়ে অবশ্য মুখ খুললেন পরীমনি।এক গণমাধ্যমে পরীমনি হেসে দিয়ে বলেন, ‘নিশ্চয়ই এটা আমার বাচ্চা নয়। আমার কাজিনের বেবি ও। দেখতে ও বেশ কিউট আর শান্ত তাইনা?’

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় চিত্রতারকা পরীমণি। মাঝেমধ্যেই নানা রকম ছবি প্রকাশ করে আলোচনায় আসেন তিনি।ঢাকাই ছবির এই আলোচিত নায়িকা এখন ‘বিশ্বসুন্দরী’ নামের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। হালের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদের বিপরীতে রয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর