সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিককে নিয়ে ঘরে ঢুকলেন সৌদি প্রবাসীর স্ত্রী, তালা লাগালেন দেবর

news-image

চার বছর যাবৎ স্বামী সৌদি আরবে। এদিকে স্বামীর অবর্তমানে স্ত্রী জড়িয়ে পড়েন কলেজ পড়ুয়া এক ছাত্রের প্রেমে। দুজনে একান্ত কিছু মুহূর্ত কাটাতে প্রেমিককে দাওয়াত দেন নিজ বাড়িতে। কথা অনুযায়ী রাতের আধারে ওই কলেজপড়ুয়া ঢোকেন গৃহবধূর ঘরে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেবরের। এরপর ঘরে ঢোকা মাত্রই বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেন দেবর।

গত শনিবার পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের চরভদ্রকোলা গ্রামে এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় পরকীয়ায় লিপ্ত ওই দুজনকেই জেল হাজতে পাঠায় আদালত।

পুলিশ জানিয়েছে, চর ভদ্রকোলা গ্রামের সৌদি আরব প্রবাসী সেলিমের সঙ্গে বিয়ে হয় সুজানগর উপজেলার রাজিয়া খাতুনের। চার বছর আগে বিয়ে করে বউকে রেখে সৌদি আরব চলে যান সেলিম। এরপর পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের কলেজপড়ুয়া নাইম নামে এক ছাত্রের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রাজিয়া। দুজন একাকী মুহূর্ত কাটাতে শনিবার রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন ওই শিক্ষার্থী। নাইমকে ঘরে ঢুকতে দেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন দেবর ফিরোজ। এরপর খবর দেন প্রতিবেশিদের। পরে প্রতিবেশিরা তাদের দুজনকে তুলে দেন পুলিশের হাতে।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদ সদস্য রকমত আলী বলেন, ‘এই প্রেমের বিষয় নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিস হয়েছে।’ সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সত্যতা স্বীকার করে বলেন, ‘সোমবার প্রেমিক যুগলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর