,

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ এ শীর্ষে অন্নদা

news-image

জেলা প্রতিনিধিঃ এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ও জিপিএ-৫ এগিয়ে রয়েছে জেলা শহরের প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে পাসের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। পরীক্ষায় ৩১২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪২জন। সোমবার দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ২১২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১০ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন পরীক্ষার্থী। এ বছর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১৮৬ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৮১ জন। আর পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী। সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩২২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১৮ জন। এ বিদ্যালয়ে পাসের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন পরীক্ষার্থী।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন বলেন, ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে আগামী দিনে আরও বেশি জিপিএ-৫ অর্জন করতে পারলে পুরোপুরি সন্তুষ্ট হব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর