,

চেয়ারম্যানের ছেলের প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

news-image

জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া এলাকায় প্রাইভেটকারের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া-কবুতরখোলা সড়কে পদ্মা সেতুর যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মা পারভীন বেগম (৩৫) ও মেয়ে সামিয়া বেগম (৩)। নিহত পারভীন বেগম উপজেলার দক্ষিণ মেদেনিমন্ডল এলাকার মিজান হাওলাদারের স্ত্রী।

লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, উপজেলার মাওয়া-কবুতরখোলা সড়কে দ্রুত গতির একটি প্রাইভেটকার মা ও মেয়েকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে মেয়ে সামিয়াকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় মা পারভীনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়ার পথে মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, মেদেনিমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খান প্রাইভেটকার চালাচ্ছিলেন। বেপরোয়া গতিতে চালানোর সময় মা ও মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যান ফাহাত খান। ফাহাতের প্রাইভেটকারের চাপায় ওই মা-মেয়ে নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর