,

আবাসিক হোটেল অসামাজিক কাজে লিপ্ত , দুই তরুণীসহ আটক ৫

news-image

টাঙ্গাইলের মির্জাপুরে রাজ গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই তরুণীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যার পর উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকার টিপু সুলতান ও ফিরোজের নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের দোতলায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভবনের দোতলায় রাজ গেস্ট হাউজে অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণীসহ পাঁচজনকে আটক করা হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার নাঞ্চি গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে তৃষ্ণা আক্তার বৃষ্টি (১৯), গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের ইসমাইল হোসেনের মেয়ে সিমরান আক্তার (১৯) ও একই জেলার কাপাসিয়া উপজেলার ভিটিপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৭), খুলনার পূর্ব রূপসার রামনগর গ্রামের কেরামত আলী বিশ্বাসের ছেলে মনির বিশ্বাস (২৮) ও সিলেট জেলার শাহপরান উপজেলার পূর্ব পশিকা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শরীফ আহম্মেদ (৩৫)।

এদের মধ্যে সাইফুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং বাকি চারজনকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে গোড়াই এলাকার রাজ গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই তরুণীসহ পাঁচজনকে আটক করে সাজা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের