,

‘টাইটানিক’কে ডুবিয়ে দিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

news-image

সর্বশেষ মার্ভেল সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ বৈশ্বিক আয়ে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। রোববার সর্বকালের শীর্ষ আয়ের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে পেছনে ফেলল জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা ‘টাইটানিক’কে। অর্থাৎ, বক্স অফিসে খানিকটা ডুবল রোমান্টিক ছবিটি।

অবশ্য একই পরিচালকের ‘অ্যাভাটার’ এখনো রয়েছে তালিকার শীর্ষে। ধারণা করা হচ্ছে, অচিরেই জো ও অ্যান্থনি ব্রাদার্সের সুপারহিরো সিনেমাটি এক নম্বর স্থান দখলে নেবে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া লিওনার্দো ডিকাপ্রিও ও কেট উইন্সলেট অভিনীত ‘টাইটানিক’-এর আয় ২১৮ কোটি ৭০ লাখ ডলার। অন্যদিকে ‘এন্ডগেম’-এর আয় ২১৮ কোটি ৯০ লাখ ডলার ছাড়িয়েছে রোববার।

এদিকে ২০০৯ সালে সাই-ফাই সিনেমা ‘অ্যাভাটার’ আয় করে ২৮০ কোটি ডলার। সেই হিসেবে সুপারহিরো সিনেমাটিকে আরও ৬০ কোটি ডলার আয় করতে হবে। তবে ধারণা করা হচ্ছে, শিগগিরই প্রথম ৩০০ কোটি ডলার আয়ের সিনেমার রেকর্ড গড়বে। হলিউডে এ পর্যন্ত মাত্র পাঁচটি সিনেমা ২০০ কোটি ডলার আয় করেছে। এর মধ্যে সিরিজের আগের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ও রয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া এ ছবির আয় ছিল ২০৪ কোটি ডলার।

তবে মুদ্রাস্ফীতি ধরলে সর্বকালের শীর্ষ আয়ের তালিকায় এক নম্বরে আছে ১৯৩৯ সালের ক্ল্যাসিক ‘গন উইথ দ্য উইন্ড’। এরপর ‘অ্যাভাটার’ ও ‘টাইটানিক’-এর আয় যথাক্রমে ৩২৫ কোটি ও ৩০৭ কোটি ডলারের বেশি।

‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এ অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফেলো, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, চ্যাডউইক বোসমান, ডন ছেডলে, পল বেট্টানি, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকিয়ে, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টোন, জো সালডানা, জশ ব্রোলিন, ক্রিস প্রাট, পল রুড ও ব্রি লারসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর