,

বিয়েবাড়িতে চেয়ারে খেতে বসায় দলিত তরুণকে পিটিয়ে হত্যা

news-image

বিয়েবাড়িতে সবার সঙ্গে চেয়ারে খেতে বসায় নিম্নবর্ণের এক দলিত তরুণকে পিটিয়ে হত্যা করল উচ্চবর্ণের হিন্দুরা। ভারতের দেরাদুনের তেহরি গারওয়াল জেলায় এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ২৬ এপ্রিল শ্রীকোট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দেরাদুনের একটি হাসপাতালে ভর্তি হলে মারা যান ২১ বছর বয়সী ওই তরুণ। পুলিশ জানায়, নিহত জিতেন্দ্র দাস ছুতো মিস্ত্রির কাজ করতেন। মা, বোন ও ভাইকে নিয়ে পুরো সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী।

জিতেন্দ্রের চাচা বলেন, “সেই রাতে আমরা এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমরা এক পাশে ছিলাম। জিতেন্দ্র খেতে গিয়েছিল। খাওয়া শেষে আমরা আলাদাভাবে বাড়ি ফিরি। পরদিন আমরা ঘটনাটা শুনি। ওর মা ওকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়।”

বিয়েবাড়িতে ও বাড়ি ফেরার পথে জিতেন্দ্রকে বেধড়ক মারধর করা হয় বলে এক বন্ধু জানান। বন্ধুটি বলেন, “বিয়েবাড়িতে উচ্চবর্ণের লোকেদের সামনে চেয়ারে বসে নৈশভোজ করছিল। তাই দেখে খেপে গিয়ে প্রথমে জিতেন্দ্রর খাবারের প্লেট ও পরে তাকে লাথি মেরে ফেলে দেয় অভিযুক্তরা। এরপর ওকে চরম হেনস্তা করা হয়।”

পরবর্তীতে জিতেন্দ্রর পিছু নিয়ে রাস্তায় ওকে নৃশংসভাবে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে জিতেন্দ্রর বোনের অভিযোগের ভিত্তিতে একই এলাকার ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর