,

নাসিরনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : “বিজ্ঞান ও প্রযুক্তি,অগ্রগতির মূল শক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু‘দিনব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল হোসাইন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা মহিবুল আলম উপস্থিত ছিলেন।এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশগ্রহন করেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল পরির্দশন করেন। এতে স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থীর ভীড় ছিল চোখে পড়ার মতো।মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ী সিনিয়র গ্রুপ থেকে ৫ জন শিক্ষার্থী ও জুনিয়র গ্রুপ থেকে ৫ জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর