,

আপত্তিকর অবস্থায় শিক্ষক শিক্ষিকা

news-image

কুমিল্লা প্রতিনিধিঃ সোনাগাজীতে নুসরাত হত্যাকাণ্ডের ঘটনার রেশ না কাটতেই এবার কুমিল্লায় এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শ্লীলতাহানির। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পদুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযোগ তুলেছে।

শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী জানায়, পহেলা বৈশাখে সে শাড়ি পরে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে আসে। এ সময় শিক্ষক মিজানুর রহমানকে এক নারী শিক্ষিকার সঙ্গে অফিস রুমে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এই শিক্ষার্থী। বিষয়টি মিজানুর রহমান নামে ওই শিক্ষকও দেখে ফেলায় স্কুলছাত্রীকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করেন। এর পর কয়েক বার টয়লেটের পাশের কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ করে এই শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী আরও জানান, বিষয়টি সহকারী শিক্ষিকা নাজমা আক্তারকে জানালে সেই স্কুলছাত্রীকে বলে ঘটনাটি কারো কাছে যেন না বলে। এরপর এই শিক্ষার্থী তার পরিবারকে জানালে এলাকায় জানাজানি হয়।

পরে ২ মে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দাউদ হোসেন চৌধুরীর নজরে বিষয়টি নিয়ে আসলে তিনি ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। ঘটনার তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আল-আমীন জানান, কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত মিজানুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অভিযুক্ত মিজানুর রহমান পদুয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ এপ্রিল ২০১৬ সালে যোগদান করেন। অভিযুক্ত শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর