,

প্রধানমন্ত্রী বললেন, ‘আমি দুঃখিত’

news-image

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিবছর আমি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন উপস্থিত থেকে তোমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি। কিন্তু এবার সেই সেই সময়টা মিস করলাম। এ জন্য তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত ভাষণ পড়ে শোনান।

শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তোমরা আগামীর কর্ণধার। দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির সেবায় তোমাদের মনোনিবেশ করতে হবে। তোমাদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তির আনার মাধ্যমে বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। আমাদের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি।’ এর আগে, এসএসসি সমমান পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী দীপু মনির হাতে হস্তান্তর করেন সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর