,

ধর্ষণের পর মেয়ের বান্ধবীকে ২০ টাকা দিল ধর্ষক

news-image

রাজধানীর মোহাম্মদপুরে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করছে। শিশুটির বাবা জানিয়েছে, রোববার দপুর ২টায় ধর্ষণের এ ঘটনা ঘটে।ধর্ষণের ঘটনায় অভিযুক্তের নাম মো. হাসান (৫০)। তিনি পেশায় চা দোকানদার। এ ঘটনায় হাসানকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার এএসআই মো. খোরশেদ আলম জানান, শিশুটিকে উদ্ধার করে রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা জানান, হাসান চায়ের দোকানদার। আমাদের সঙ্গে একই এলাকায় থাকে। আমার মেয়ে ও হাসানের মেয়ে সঙ্গে একই মাদরাসায় লেখাপড়া করে। রোববার দুপুরে আমার মেয়ে হাসানের মেয়ের সঙ্গে ওই বাসায় খেলা করার জন্য হাসানের বাসায় গেলে হাসান তার মেয়েকে বাসা থেকে বের করে দেয়। আমার মেয়েকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।তিনি বলেন, এ ঘটনার পর হাসানের বাসার ভাড়াটিয়াসহ আমার মেয়ে আমাকে ঘটনাটি খুলে বলে।

অভিযোগ করে তিনি বলেন, ধর্ষণের পর মেয়ের হাতে ২০ টাকা দেয় এবং এক প্যাকেট বিস্কুট কিনে দেয়। এ কথা কাউকে বলতে নিষেধ করে। মেয়ে কান্না করে আমাকে এসব বলে। বলার পর আমরা থানায় যাই। সেখানে গিয়ে অভিযোগ করি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর