,

পাসের হারে শীর্ষে রাজশাহী, জিপিএ-৫-এ ঢাকা বোর্ড

news-image

এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যথারীতি সেরা ঢাকা বোর্ড। সোমবার (৬ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার দশ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে সাধারণ আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ।

ফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। ৭০ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড।

আট বোর্ডের মধ্যে এবার ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও যথারীতি সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ২৯ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪১ হাজার ৫৮৫ জন।

এছাড়া রাজশাহী বোর্ডে ২২ হাজার ৭৯৫, কুমিল্লা বোর্ডে ৮ হাজার ৭৬৪, যশোর বোর্ডে ৯ হাজার ৯৪৮, চট্টগ্রাম বোর্ডে ৭ হাজার ৩৯৩, বরিশাল বোর্ডে ৪ হাজার ১৮৯, সিলেট বোর্ডে ২ হাজার ৭৫৭ ও দিনাজপুর বোর্ডে ৯ হাজার ২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর