,

আমিরাতে প্রথম তারাবির নামাজে মুসল্লিদের ঢল

news-image

রোববার রাতে প্রথম তারাবি নামাজের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এদিন দিবাগত রাতে সেহরি খেয়ে রমজানের প্রথম রোজা রেখেছেন সেখানকার মুসলমানরা। আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোর্সমেন্টের (আওকাফ) হিসাবে রোববার রমজানের চাঁদ দেখা যায়।

তারাবির নামাজ উপলক্ষে দুবাইসহ সারা আমিরাতের মসজিদে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল বলে জাগো নিউজকে জানিয়েছেন আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

এদিকে দুবাইয়ের বিভিন্ন মসজিদে ঘুরে দেখা যায়, স্থানীয় ও প্রবাসীদের উপস্থিতিতে মসজিদে তিল ধারণের জায়গা নেই। বেশকিছু মসজিদে বাইরে সামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। প্রতিবছরের মতো এবারও রমজান মাসে দুবাইয়ের বিভিন্ন মসজিদে খতম তারাবির পাশাপাশি সুরা তারাবি হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর