,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় আটক রোহিঙ্গাদের নিয়ে রাত ২টার দিকে তাদের ঢেরায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।

বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ২টি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও প্রায় ৭ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাঁচা মিয়ার ছেলে মুহাম্মদ আলম (৩৫) ও জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মুহাম্মদ রফিক (২০)।

ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা কারবারী রোহিঙ্গা আলম ও রফিককে রোববার সন্ধ্যায় আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি মতে রাত ২টার দিকে লেদা ক্যাম্প এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারীরা গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

প্রায় ৪০ রাউন্ড গুলি চালানোর পর ইয়াবা কারবারীরা পিছু হটে। তখন ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রফিক ও আলমের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। আহত হন এসআই সাব্বির ও এসআই বাবুল।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২ হাজার ২০০ ইয়াবা, ২টি দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও মাদক বিক্রির ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা পাওয়া যায়।

গুলিবিদ্ধ দেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হচ্ছে বলে উল্লেখ করেন ওসি। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর