,

৬০০ বিদেশিকে শ্রীলঙ্কা ছাড়ার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : গত ইস্টার সানডে’র দিন একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা। পর পর বিস্ফোরণে রীতিমত তীব্র চাঞ্চল্য তৈরি হয় গোটা দেশজুড়ে। কলম্বোর ইতিহাসে সবচেয়ে বড় হামলা ছিল এটাই। কেউ কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বিস্ফোরণ। কেঁপে ওঠে গোটা দেশের ভীত। নড়ে যায় সে দেশের সরকারও। এই অবস্থায় রীতিমত উত্তাল লঙ্কান সরকার।

আগামীদিনে যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে ইতোমধ্যে শুরু করে দিয়েছে দেশটির সরকার। আর তার প্রাথমিক ধাপ হিসাবে ৬০০ বিদেশিকে দেশ থেকে ফেরত পাঠাল শ্রীলঙ্কা সরকার। যাদের মধ্যে প্রায় ২০০ জন ইসলামিক প্রচারক।

শ্রীলঙ্কার স্বরাষ্ট্র মন্ত্রী বজিরা আবেওয়ার্দেনা জানিয়েছেন, দেশ ছেড়ে বের হয়ে যেতে বলা এই ধর্ম যাজকদের বৈধ ভাবেই দেশে প্রবেশ করানো হয়। কিন্তু বিস্ফোরণ কাণ্ডের পর উঠে পড়ে লাগে সরকার। সেখানে দেখা যায় অনেকেরই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও তারা থেকে গিয়েছেন। তাই তাদের উপর জরিমানা ধার্য করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের ভিসা ব্যবস্থা খতিয়ে দেখে ধর্মীয় প্রচারকদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আরও কঠোর নিয়মের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

গোটা শ্রীলঙ্কা জুড়েই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোনো সন্দেহভাজন ব্যক্তি দেখলেই দেওয়া হয়েছে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে দেশের তিন বাহিনীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর