,

সৌদি আরবে তারাবি নামাজের ইমামতি করবেন বাংলাদেশি হাফেজ আম্মার

news-image

প্রবাস ডেস্ক।। সৌদি আরবের তায়েফ নগরীর ‘জামে আস সিদ্দীক’ মসজিদে তারাবি নামাজের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের হাফেজ আম্মার বিন আনোয়ার। জামিয়া মাদানিয়া বারিধারার মেধাবী ছাত্র হাফেজ কারী আম্মার বিন আনোয়ার তারাবির ইমামতি করতে সৌদি আরব গেছেন।

গতকাল রাত ১ টা ৩০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সে করে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। এ সময় তার বাবা মাওলানা আনোয়ারুল হক এবং তার ছোটভাই মোয়াজ ও তালহা বিমানবন্দরে তাকে বিদায় জানান।দেশটির ঐতিহাসিক এবং প্রিয় নবি হযরত মুহাম্মদ সা.-এর জীবনের সাথে সম্পৃক্ত একটি শহর হচ্ছে তায়েফ। সেখানেই জামে আস সিদ্দীক মসজিদে তারাবি নামাজের ইমামতি করবেন আম্মার।

সৌদি আরবে তারাবি পড়ানোর সুযোগ পেয়ে হাফেজ আম্মার বিন আনোয়ার অত্যন্ত খুশি। তিনি বলেন, মুসলিম বিশ্বে এখন বাংলাদেশর অবস্থান অনেক উঁচু। প্রতি বছরই বাংলাদেশের কুরআনে হাফেজরা বিশ্বজয় করছে। কুরআনের প্রতিযোগিতায়ও বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মসজিদগুলোতে তারাবির ইমামতির জন্য বাংলাদেশি হাফেজ নিয়োগ দেয়া হয়। এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তিনি আরো বলেন, সরকার যদি কুরআনে হাফেজদের পাশে থাকে তাহলে আমার বিশ্বাস মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর