ধর্ষিতাকে গ্রামছাড়া ধর্ষককে বাঁচাতে
নিউজ ডেস্ক।। কালিহাতীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে বাঁচাতে সালিশে চার লাখ টাকা জরিমানা করে মাতব্বরা। ওই টাকা পকেটে নিয়ে মাতব্বররা ধর্ষিতা স্কুলছাত্রীকে গ্রামছাড়া করেছে। ঘটনাটি ঘটেছে পারখী ইউনিয়নের পূর্ববাসিন্দা গ্রামে। স্থানীয়রা জানান, প্রভাবশালী রাম প্রশান্ত (২২) একই গ্রামের হতদরিদ্র এক স্কুলছাত্রীকে জোর পূর্বক রাস্তা থেকে নিয়ে ফুফাতো বোনের ঘরে ধর্ষণ করে। ধর্ষণের ফলে ২-৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই ছাত্রী। ঘটনাটি ধামা চাপা দিতে ফুফাতো বোন রত্না ওই স্কুলছাত্রীর গর্ভপাত নষ্ট করতে কৌশলে ওষুধ সেবন করায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য কদ্দুস আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে মীমাংসার জন্য সাদেকের বাড়িতে সালিশ হয়।
সালিশ ইউপি সদস্যের ছেলে সাইফুল ইসলাম ও ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি খসরু মিয়া ধর্ষক রাম প্রশান্তকে আইড়াই লাখ টাকা ও বাচ্চা নষ্ট করার দায়ে রত্নাকে দেড় লাখ টাকা জরিমানা করে। জরিমানার টাকা তাদের পটেকে নিয়ে ধর্ষিতা স্কুলছাত্রীকে গ্রামছাড়া করে অন্যত্র রাখার সিদ্ধান্ত দেন। ধর্ষিতা পরিবারকে সাইফুল ও খসরু বলে ঘটনা ধামাচাপা হলে এই টাকা তোমরা পাবে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য কদ্দুস ও তার ছেলে সাইফুল এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি খসরু বলেন, চেয়ারম্যানের নির্দেশে সালিশ করেছি টাকার বিষয়ে অস্বীকার করেন। এ বিষয়ে পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত তালুকদার জানান ঘটনাটি শুনেছি তবে মীমাংসা করার জন্য বলা হয়েছে তবে টাকার বিষয় আমার জানা নেই। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত রাম প্রশান্ত ও রত্না। তবে রাম প্রশান্তর মামি জানান, স্থানীয় মাতব্বররা মীমাংসা করে দিয়েছে। এ বিষয়ে কালিহাতী থানা তদন্ত (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে জানান। ধর্ষিতা স্কুলছাত্রীকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি তদন্ত নজরুল। উৎস: মানবজমিন।










