,

আজ সৌদিতে রোজা শুরু, দেশে চাঁদ দেখা বৈঠক

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবে রোজা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। পবিত্র রমজান মাসের চাঁদ শনিবার দেখা না যাওয়ায় সৌদি কর্তৃপক্ষ আজ থেকে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছে। গতকাল রবিবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের সঙ্গে একই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের অন্য মুসলিম দেশগুলোও।

বাংলাদেশে রোজা কবে থেকে শুরু হবে, সে সিদ্ধান্ত আজ জানা যাবে। ইসলামিক ফাউন্ডেশন গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ। এই সভায় রমজান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আজ দেশের কোথাও চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে রোজা পালন শুরু করবে বাংলাদেশের মুসলমানরা। আর চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে এক দিন পর বুধবার থেকে। সাধারণত সৌদি আরবের এক দিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর