,

অনেকদিন পর ক্যামেরার সামনে মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। গেল কয়েক বছর ধরে সিনেমা নির্মাণ বিরাট আকারে কমেছে। প্রযোজকদের অভিযোগ তারা সিনেমা হল থেকে ঠিকমতো অর্থ পান না। অনেকেই দাবি করেছেন, দর্শক সিনেমা দেখলেও হল মালিকরা ঠিকমতো তাদের টাকা পরিশোধ করেন না।

অন্যদিকে হল মালিকদের অনেকেরই দাবি, দেশি সিনেমা দর্শক দেখছে না। যদিও সরেজমিনে তাদের এই কথার পুরোপুরি সত্যতা পাওয়া যায়নি। বরং দর্শকদের অভিযোগ এই যে সিনেমা হলের পরিবেশ ভালো নয়।

এমন অভিযোগ পাল্টা অভিযোগে সিনেমা নির্মাণ কমেছে। এসব নিরাশার গল্পের মাঝেই নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ‘আনন্দ অশ্রু’ নামে ছবির শেষ অংশের কাজ শুরু করেছেন। এই ছবির মাধ্যমে অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার বিপরীতে আছেন নায়ক সাইমন সাদিক।

রাধারমণের ‘ভ্রমর কইও গিয়া’ বিরহের এই গানটির সঙ্গে পারফর্ম করেছেন মাহিয়া মাহি। পরিচালক নিজের ফেসবুকে শুটিং এর স্থিরচিত্র প্রকাশ করেছেন।

পরিচালক জানান, রাধারমণ দত্তের লেখা কালজয়ী ‘ভ্রমর কইও গিয়া’ গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। এতে কণ্ঠ দিয়েছেন খেয়া। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম।

উল্লেখ্য, শিবলী সাদিক পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পায় ‘আনন্দ অশ্রু’ নামের সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন সেসময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। মাহি-সাইমনের ছবিটি একই নামে নির্মিত হলেও কাহিনি বা ঐ ছবির সঙ্গে কোনও মিল থাকছে না বলে নিশ্চিত করেছেন পরিচালক মানিক। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর