,

বঙ্গবন্ধু স্যাটেলাইটে অনেক আগেই ফণীর পূর্বাভাস মিলেছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

news-image

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে অনেক আগেই ঘূর্ণিঝড় ‘ফণী’র পূর্বাভাস পাওয়া গেছে বলে দাবি করেছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। খালিদ মাহমুদ চৌধুরীর দাবি, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন হয়েছে বলেই দ্রুত সংবাদ পাওয়ার ক্ষেত্রে প্রস্তুতিটা সম্পূর্ণভাবে নেওয়া গেছে এবং এতে ক্ষয়ক্ষতিও কম হয়েছে।

রোববার (৫ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ক্যাডেট আলী আজগরের পরিবারের কাছে ‘জীবনের ক্ষতিপূরণের’ ৮৩ লাখ টাকার চেক হস্তান্তরকালে খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

আগের দিন হানিফ এক সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎপেক্ষণ করা হয়। ‘ফণী’ ২০০০ কিলোমিটার দূরে থাকতেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আগাম তথ্য পাওয়া যায়। এই তথ্যের উপর ভিত্তি করে আগাম প্রস্তুতি নেওয়া হয়।

একদিন পর ফণী’র পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গুরুত্বের কথাও তুলে ধরে খালিদ মাহমুদ বলেন, তিনি (প্রধানমন্ত্রী) যে পদক্ষেপটা নিয়েছিলেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা উৎক্ষেপণ করা হয়েছিল।

এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা অনেক দিন আগেই এই ফণী’র পূর্বাভাসটা পেয়েছিলাম। যেটা প্রায় সপ্তাহখানেক বেশি আগে আমরা পূর্বাভাস পেয়েছিলাম যে এই ধরনের একটি ঘূর্ণিঝড় আমাদের ওপর আঘাত হানতে পারে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন হয়েছে বলেই কিন্তু আমরা এতো দ্রুত, এতো আগাম একটা সংবাদ পাওয়ার ক্ষেত্রে প্রস্তুতিটা সম্পূর্ণভাবে নিতে পেরেছিলাম।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন ১৯৯১ সালে আমাদের কী ভয়াবহ একটা বিপর্যয় হয়েছিল। সেখানে দেড় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল। গরু, ছাগল, হাঁস-মুরগি, পশু-প্রাণী সবাই তখন অসহায় হয়ে গিয়েছিল। আমরা দেখেছি চিটাগং এয়ারপোর্টের মধ্যে শিপগুলো উঠে এসেছে। বিমানবাহিনীর অসংখ্য যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুধু পূর্বাভাস না পাওয়ার কারণে।

‘আজকে আমরা সত্যিই প্রধানমন্ত্রীর যে দূরদর্শী নেতৃত্ব আমরা তাকে বলি, এই দূরদর্শী সিদ্ধান্তের কারণেই তিনি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশের অর্থনীতি নিয়ে যে সাহস দেখিয়েছেন, যে আমাদের নিজস্ব স্যাটেলাইট থাকা দরকার।

যেগুলো আমাদের এসব বিষয়ে অত্যন্ত কাজে লাগবে। আমরা সেজন্য প্রধানমন্ত্রীক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই তিনি দেশবাসীর কল্যাণের জন্য এরকম একটা পদক্ষেপ নিয়েছিলেন বলে। ভবিষতে হয়তো এই স্যাটেলাইটের আরও বেশি উপকারিতা পাবো এবং আমাদের এসব ক্ষেত্রে কাজে লাগবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর