,

‘ঘুষ’ না পেয়ে রিকশা চালককে ডাকাতি মামলায় গ্রেপ্তারের অভিযোগ

news-image

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানা পুলিশের বিরুদ্ধে এক লাখ টাকা ঘুষ না দেয়ায় নিরাপরাধ রিকশা চালক একছার আলীকে (৪৫) ডাকাতি মামলায় গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে।

রোববার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন একছারের ছোট ভাই কাহালু থানার পাতানজো গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম। সংবাদ সস্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কাহালু থানার এসআই হেলাল ও ব্রজেশ্বর স্থানীয় দূর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খানের যোগসাজসে রিকশা চালক একছারকে গত ২৯ এপ্রিল দুপুনে থানায় ডেকে নেয়া হয়। এরপর থানায় গেলে এস আই হেলাল এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলার হুমকি দেয় পুলিশ।’

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ‘কাহালু উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র একছারকে ছেড়ে দেয়ার সুপারিশ করলেও কোনো কাজ হয়নি। তাকে মিথ্যা ও ভিত্তিহীন ডাকাতি মামলায় কোর্টে চালান দেয়া হয়েছে।’

অবিলম্বে একছারের মুক্তিসহ অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান তার পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর