,

প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন

news-image

লন্ডনের মর‌ফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গতকাল শ‌নিবার তার চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ রোববার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের জেষ্ঠ্য এক নেতা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে নাগাদ দেশে ফিরবেন কিংবা লন্ডনে তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন কি না এ বিষয়ে নিশ্চিত করতে পারেননি আওয়ামী লীগের এই নেতা। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী জানান, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে তাদের কাছে নির্দিষ্ট কোনো শিডিউল নেই।

গত পহেলা মে চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো সেখানেই অবস্থান করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর