,

জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩০৮ রান

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে সফরকারী বাংলাদেশকে ৩০৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড উলভস। রবিবার (৫ মে) ডাবলিনের দ্যা হিলস ক্রিকেট মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড উলভস।

দলের পক্ষে এদিন শতক হাঁকান ওপেনার জেমস ম্যাককলাম। ১০৯ বলের মোকাবেলায় ১৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০২ রান করে রুবেল হোসেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এছাড়া তাসকিন আহমেদের শিকারে পরিণত হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কার সহায়তায় ৯৫ বলে ৯১ রান করেন সিমি সিং। অন্যান্যদের মধ্যে টাইরন কেন অপরাজিত ২৭, জেমস শ্যানন ১৮ ও জ্যাক টেক্টর ১৫ রান করেন।

বাংলাদেশের পক্ষে এদিন তিনটি উইকেট একাই শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি উইকেট শিকার করেন রুবেল হোসেন। ১০ ওভার বল করে তাসকিন বিলি করেন ৬৬ রান, ৯ ওভার বল করা রুবেল খরচ করেন ৬৩ রান। এছাড়া উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। একটানা ১০ ওভার বল করে মাত্র ৩০ রান বিলি করে একটি উইকেট শিকার করেন এক ওভার মেডেন করার পাশাপাশি। এছাড়া ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর-আয়ারল্যান্ড উলভস ৩০৭/৮ (৫০ ওভার)
ম্যাককলাম ১০২, সিমি ৯১, কেন ২৭
তাসকিন ৬৬/৩, রুবেল ৬৩/২, সাকিব ৩০/১, মিরাজ ৪৪/১, রেজা ৬৬/১

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০৮ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর