,

সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশেও রমজান পালন করেন তারা

news-image

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র রমজান পালিত হবে সোমবার থেকে। তবে বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর না করে সৌদির সঙ্গে মিল রেখে সোমবার প্রথম রমজান পালন করবেন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ। দীর্ঘ ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজা এবং ঈদ পালন করে আসছেন।

পবিত্র মাহে রমজান পালনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান সমকালকে বলেন, ‘আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবস্থ মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চন্দ্র উদয়ের সংবাদ জ্ঞাত হয়ে সোমবার আমাদের প্রথম রোজা শুরু হবে।’

মির্জাখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঙ্গীর তাজুল আরেফীন (কঃ) এর প্রদর্শিত পথে সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমছড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ শতাধিক গ্রামের লক্ষাধিক অনুসারীগণ সোমবার প্রথম রোজা পালন করবেন।

এছাড়া চট্রগ্রামের বোলায়খালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলা ও ভারত, পাকিস্থান, মিয়ারমারসহ বিশ্বের বিভিন্নস্থানে যেখানে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও সোমবার থেকে প্রথম রোজা পালন করবেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের