মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৯ রান আর ২ উইকেটের বিনিময়ে যত কোটি টাকা পেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপ মিশনের প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আইপিএল ছেড়ে দলের সাথে যোগ দিয়েছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবার মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

আসরে হায়দরাবাদের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ মিলেছিল। কিন্তু পারফর্ম সুবিধামতো করতে না পারায় তারকাবহুল হায়দরাবাদের একাদশে আর সুযোগ পাননি সাকিব। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোরা বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়া জন্য দেশে ফিরে গেলে পরে আরও দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি।

মোট এই তিন ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডার ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। গত ২৭ এপ্রিলের ওই ম্যাচে ব্যাট হাতে ৯ রান করেছিলেন সাকিব। আর তিন ম্যাচে হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন দুটি।

বাংলাদেশি অলরাউন্ডারের এই নয়টি রান আর দুটি উইকেটের জন্য মোটা অঙ্কের অর্থই কিন্তু খরচ করতে হয়েছে হায়দরাবাদকে। প্লেয়ার ড্রাফট থেকে এবার সাকিবকে দুই কোটি রুপিতে কিনেছিল হায়দরাবাদ। বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি।

কিন্তু এতো অর্থ খরচ করে সাকিবের কাছ থেকে মাত্র ৯টি রান, আর দুটি উইকেট পেয়েছে হায়দরাবাদ। যদিও সাকিবকে যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবারের আসরে। উল্লেখ্য,গত বছর হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক