,

সাকিবের কৃপণ বোলিং, দেখুন সর্বশেষ স্কোর

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ডাবলিনের দ্যা হিলস ক্রিকেট মাঠে টাইগারদের জোড়া আঘাতের পর প্রতিরোধ গড়ে তুলেছে আয়ারল্যান্ড উলভস। ইনিংসের ২৭ ওভার শেষে স্বাগতিক দলের সংগ্রহ ১৩৭ রান, ২ উইকেট হারিয়ে।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট শিকার করেছেন রুবেল হোসেন ও সাকিব আল হাসান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন দুই ওপেনার জ্যাক টেক্টর ও জেমস ম্যাককলাম। তবে রুবেল হোসেনের পেসে কুপোকাত হয়ে আইরিশরা হারায় প্রথম উইকেট।

রুবেলের করা বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিলে ২৫ বলে ১৫ রান করা জ্যাকের ইনিংস থামে। তার ইনিংসে ছিল ৩টি চার। সাকিবের বলে তিনি ক্যাচ তুলে দেন লিটন দাসের হাতে। বিদায়ের আগে ২৫ বলের মোকাবেলায় করেন ১৮ রান।

একটানা ১০ ওভার বল করে একটি মেডেন পেয়েছেন সাকিব, ৩০ রানের খরচায় শিকার করেছেন ১টি উইকেট। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক আয়ারল্যান্ড উলভস দলের অধিনায়ক হ্যারি টেক্টর।

সংক্ষিপ্ত স্কোর-টস: আয়ারল্যান্ড উলভস

আয়ারল্যান্ড উলভস ১৬৮/২ (৩২ ওভার)
ম্যাককলাম ৮১*, সিমি ৪৬*, শ্যানন ১৮, জ্যাক ১৫
রুবেল ৫-০-২৬-১, সাকিব ১০-১-৩০-১

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর