,

হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইট ক্যান, কেনো ১৬০ টাকায় বিক্রি? হাইকোর্টের প্রশ্ন

news-image

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কিভাবে ১৬০ টাকা বিক্রয় করা হয়- প্রশ্ন করেছে হাইকোর্ট। রোববারের মধ্যে হোটেল কর্তৃপক্ষকে জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভোক্তা অধিকার আইনের একটি মামলার শুনানিতে বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই প্রশ্ন করেন।

৪০ টাকার স্প্রাইটের ক্যান কিভাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চরগুণ বেশি দামে ১৬০ টাকা বিক্রি হচ্ছে, সে বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একটি মামলা করেন একজন ভোক্তা।

মামলার শুনানিতে আদালত প্রশ্ন রাখেন, কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেল একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে? আদালত আরো বলেন, সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামি দামি হোটেল গুলোর বিরুদ্ধে।

তবে আদালতের প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি হোটেল কতৃপক্ষের আইনজীবী। আগামী ১২ই মে এর মধ্যে দাম বেশি রাখার কারণ দর্শানোর জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেল কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর