,

গণফোরামের সা. সম্পাদক হলেন রেজা কিবরিয়া

news-image

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (৫ মে) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে দলের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল পাঁচ নেতাকে কমিটি করার ক্ষমতা দেয়।

সুব্রত চৌধুরী বলেন, নতুন কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন ড. কামাল হোসেন। সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।নতুন কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে যাদের নির্বাচিত করা হয়েছে, তারা হলেন- অধ্যাপক ড. আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী।

সভাপতি পরিষদে আছেন- এ এইচ এম খালেকুজ্জামান, আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন, জগলুল হায়দার আফ্রিক, মহসিন ঘোষ, শফিক উল্লাহ, মেসবাহ উদ্দীন আহমেদ ও মোহাম্মদ জানে আলম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর