সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জোটের অনেকেই আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত: তথ্যমন্ত্রী

news-image

আজ রোববার (৫ মে) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূলে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে বেশকিছু দল আছে, যাদের নেতারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত।

তথ্যমন্ত্রী বলেন, দেশের একটি বড় রাজনৈতিক দল ও জোট জঙ্গি তোষণ ও পোষণ করেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশকিছু দল আছে, যাদের নেতারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত। তারা এক সময় স্লোগান দিত, ‘আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান’। এ স্লোগান যারা দিয়েছে তারা এখনও ২০ দলীয় জোটে সম্পৃক্ত।

তিনি বলেন, ২০ দলীয় ঐক্যজোট ক্রমাগতভাবে জঙ্গিদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের জন্যও ব্যবহার করেছে। প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে।

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, বাংলার জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে তিনি জঙ্গি নির্মূলে সবাইকে নিয়ে নানা ব্যবস্থা গ্রহণ করলেন। তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়াসহ বিএনপির নেতারা বিবৃতি দিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন জঙ্গিদের হত্যা করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া আরও এক ধাপ বাড়িয়ে বলেছিলেন কিছু লোককে ধরে আটক রাখা হয়। তাদের চুল-দাড়ি লম্বা হলে জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে জঙ্গি নির্মূলের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক পৃষ্ঠপোষক হচ্ছে জঙ্গি নির্মূলে বড় প্রতিবন্ধকতা।‘

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর