,

চারদিন লড়াই করে অবশেষে মারা গেছেন রংপুরের অগ্নিদগ্ধ গৃহবধূ তন্বী

news-image

রংপুর প্রতিনিধি : মৃত্যুর সাথে চারদিন লড়াই করে অবশেষে মারা গেছেন অগ্নিদগ্ধ তন্বী আক্তার নামের এক গৃহবধু।  রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রুপশ্রী পালবৌ। মৃত্যু তন্বী আক্তার রংপুরের মিঠাপুকুরের কাফরিখাল ইউনিয়নের যাদবপুরে গ্রামের ওয়াহেদুজ্জামান ওয়াসিমের স্ত্রী।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, তন্বীর শরীরে আগুন দেওয়ার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি ওয়াহেদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসক রুপশ্রী পালবৌ বলেন, বুধবার রাতে তন্বীকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

এ ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে তন্বীর তিন বছরের ছেলে তামিমও দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হ”েছ বলে জানান তিনি। তন্বীর শাশুড়ি রওশন আরার দাবী, পারিবারিক কলহের জেরে তার ছেলের বৌ শরীরের ডিজেল দিয়ে আগুন দিয়েছে।
তন্বীর মা শাহনাজ জানান, ছয় বছর আগে তার মেয়ে পালিয়ে গিয়ে ওয়াহেদুজ্জামান ওয়াসিমকে বিয়ে করে। এরপর থেকে মেয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিলো না। আমরা জানাতে পেরেছি তাকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর