,

সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল : ফখরুল

news-image

অতীতে সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু এখন যাওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের জন্য বর্তমান পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তবে বিএনপি নিরাশ নয়।’

সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করতে হবে বলেও জানান ফখরুল। তিনি বলেন, সস্তা স্লোগান দিলে হবে না, ‘ঘরে-বাইরে দুই দিকেই সংগ্রাম করতে হবে।’তবে পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনীতির পরিবর্তন গ্রহণ করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘১০ বছর ধরে জনগণের অধিকার হরণ করছে সরকার। গণতান্ত্রিক স্তম্ভকে ধ্বংস করে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যমকে।’এ সময় কারাগারে বেগম জিয়ার কিছু হলে তার সব দায়ভার সরকারকেই নিতে হবে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর