,

বিদিশা বললেন, ‘আলহামদুলিল্লাহ্’

news-image

নিজের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এই খবর জেনে আলহামদুলিল্লাহ বলেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

শনিবার রাত ১১টা নাগাদ এরশাদ তার বারিধারার বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা জানান। এ বিষয়ে তিনি একটি সাংগঠনিক নির্দেশনাও প্রকাশ করেন। এর কিছুক্ষণ পরেই বিদিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরশাদের সাংগঠনিক নির্দেশনাপত্রের ছবি শেয়ার করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্’। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।

এরশাদ তার সাংগঠনিক নির্দেশনা পত্রে লিখেছেন, আমার শারীরিক অসুস্থতার জন্য পার্টির কর্মকাণ্ড পরিচালনায় বিঘ্ন হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।গত মাসেই জিএম কাদেরকে দলে তার উত্তরসূরি ঘোষণা করে বিবৃতি দিয়েছিলেন এরশাদ।

কয়েক মাস ধরে অসুস্থ এরশাদ এরমধ্যে দুই দফায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। দেশে ফেরার পরও তেমন একটা প্রকাশ্যে আসেননি। সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলীয় বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন। বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে গত ১ জানুয়ারি প্রথম জাতীয় পার্টিতে নিজের উত্তরসূরি হিসেবে ভাই কাদেরের নাম ঘোষণা করেছিলেন এরশাদ।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর গত ২২ মার্চ দলে ‘বিভেদ’ তৈরি ও সাংগঠনিক কার্যক্রমে ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে জি এম কাদেরকে কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। পরদিন সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও কাদেরকে সরিয়ে দেওয়া হয়। সংসদের উপনেতা করা হয় রওশনকে।

এরপর সপ্তাহ দুয়েক না হতেই গত ৪ এপ্রিল জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেন এরশাদ। দুদিন বাদে এক ‘সাংগঠনিক নির্দেশে’ তাকে আবার দলের ভবিষ্যৎ চেয়ারম্যানও ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর