,

নাতনিকে ধর্ষণের সময় নগ্ন অবস্থায় দাদা ধরা

news-image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েছে চাচাতো দাদা। এই অভিযোগে ধর্ষক দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর গ্রেপ্তার হওয়া দাদার সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিশুটির মা জানান, ষাটোর্ধ্ব ওই ব্যক্তি সম্পর্কে শিশুটির চাচাতো দাদা। একই বাড়িতে তাদের বসবাস। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মেয়েকে বাড়িতে রেখে দরকারি কাজে পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় ফাঁকা বাড়িতে একা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করেন ওই ব্যক্তি। কিছুক্ষণ পর মেয়ের বাবা বাজার থেকে বাড়িতে এলে মেয়ের চিৎকার শুনে তিনি হাতেনাতে ওই ব্যক্তিকে নগ্ন অবস্থায় ধরে ফেলেন। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশ তাকে আটক করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের শনিবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত রোববার রিমা‌ন্ড শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন।

এছাড়া ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান ওসি। মানিকগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফর রহমান বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষা শনিবার দুপুরে সম্পন্ন করা হয়েছে। তিন সদস্যের গঠিত মেডিকেল টিম অতি শিগগিরই রিপোর্ট পেশ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর