,

রোজায় প্রকাশ্যে খেলেই জেল-জরিমানা

news-image

রমজান মাসে প্রকাশ্যে খেলেই জেল-জরিমানার বিধান রেখে আইন পাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামীকাল সোমবার থেকে দেশটিতে শুরু হবে রোজা। রোজার পুরো মাসজুড়ে কেউ প্রকাশ্যে খাবার গ্রহণ ও পানি পান করলেই তাকে শাস্তি পেতে হবে।

নতুন আইন অনুযায়ী, রোজার সময় কোনও ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে। শুধু মুসলিমরাই নন, অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এই আইন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস বলছে, রমজান মাস চলাকালীন সেখানে কোনও খাবারের দোকানও খোলা রাখা যাবে না। কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলে তাকে জেলে যেতে হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর