,

আশা বাঁচিয়ে রাখল লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : আক্ষরিক অর্থেই ‘জমে ক্ষীর’ হয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরটি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে যেখানে এরই মধ্যে জানা গিয়েছে চ্যাম্পিয়নদের নাম, সেখানে ৩৭ ম্যাচ শেষেও নিশ্চিত নয় ইপিএল চ্যাম্পিয়ন হবে কারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে রয়েছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এ জয়ের পর ৩৭ ম্যাচশেষে ২৯ জয় ও ৭ ড্রতে ৯৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে লিভারপুল। শিরোপার দৌড়ে থাকা অন্য ক্লাব ম্যান সিটির ৩৬ ম্যাচে ৩০ জয় ও ২ ড্রতে রয়েছে ৯২ পয়েন্ট।

শনিবার নিউক্যাসলের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ১৩ মিনিটেই প্রথম গোল পায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের কর্নারে ভার্জিল ফন ডাইক হেডে এগিয়ে নেন লিভারপুলকে। তবে তারা এগিয়ে থাকতে পারে মাত্র ৭ মিনিট।

ম্যাচের ২০তম মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান আৎসুর গোলে সমতা ফেরায় নিউক্যাসল। ২৮তম মিনিটেই লিভারপুলকে ফের এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। এবার আলেক্সান্ডার-আরনল্ডের ক্রসে সাইড ভলিতে গোলটি করেন সালাহ।

২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে ফের সমতা ফেরায় নিউক্যাসল। ভেনিজুয়েলার ফরোয়ার্ড সলোমন রন্দনের বুলেট গতির শটে থমকে যায় লিভারপুল।

তাদের বিপদ আরও বেড়ে যায় ৬৯তম মিনিটে আঘাত পেয়ে মোহাম্মদ সালাহ মাঠ ছেড়ে চলে গেলে। তবে তার বদলি নেমে দলকে ম্যাচ জেতানো গোলটিই করেন ডিভক অরিগি। ৮৬তম মিনিটে জেরদান সাচিরির ফ্রি-কিকে হেডে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর