,

বিশ্বকাপ নিয়ে পন্টের টুইট, জানালেন বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি কাদের হাতে

news-image

স্পোর্টস ডেস্ক : ক্ষণ গণনা শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের। ক্রিকেট মহাযজ্ঞে অংশ নিতে প্রস্তুত হচ্ছে দলগুলো। শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। আর এমন সময় ২০১১ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিলেন টাইগারদের সেই সময়ের কোচ ইয়ান পন্ট। পাশাপাশি জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের চাবিকাঠি কাদের হাতে।

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। কিছুদিন পরে জিম্বাবুয়েকে সীমিত ওভারের সিরিজে হারায় টাইগাররা। সাকিব বাহিনী বিশ্বমঞ্চে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের স্মৃতিচারণ করে পন্ট সোশ্যাল মিডিয়া টুইটারে জানিয়ে দেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হবে সাকিব ও তামিম ইকবাল।

টুইটটি এরকম, ৪-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ এবং ৩-১ ব্যবধানে জিম্বাবুয়েকে সিরিজ হারিয়ে ২০১১ বিশ্বকাপে দারুণ প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব ও তামিম হবে লাল-সবুজ জার্সিধারীদের সাফল্যের চাবিকাঠি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর