,

২৩ ম্যাচ হারের স্বাদ পেল বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছেন বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে গতকাল শনিবার রাতে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে মেসির দল। তবে ডিসেম্বরে ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম দেখায় সেল্টাকে একই ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা।

তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে খেলতে নামাকে হারের কারণ মনে করছেন অনেকে।তবে সেল্টা ভিগোর সঙ্গে হারের আগেই শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্দ পিকেসহ নিয়মিত একাদশের আটজনকে বিশ্রাম দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন কোচ ভালভার্দে। সেই সঙ্গে ভিদাল ও কুতিনহোকেও বেঞ্চে রেখে খেলতে নামা বার্সেলোনা ম্যাচের শুরুতে বড় ধাক্কা খায়। তারকা খেলোয়াড় ডেম্বেলেকে মাঠে নামিয়ে পড়েছেন আরেক বিপদে। ম্যাচের পঞ্চম মিনিটেই সদ্য চোট থেকে ফেরা ডেম্বেলে ফের চোটে পড়ে মাঠ ছাড়েন।

এমন বার্সেলোনাকে পেয়ে ছেড়ে কথা বলেনি সেল্টা। নিজেদের মাঠে স্প্যানিশ জায়ান্টদের ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ৬৭ মিনিটে স্বাগতিকদের গোল এনে দেন ম্যাক্সি গোমেজ। দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন সেল্টার উরুগুইয়ান এই স্ট্রাইকার।

এর পর ৮৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াগো আসপাস। বার্সেলোনার ডি-বক্সে ডিফেন্ডার সামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

চলতি লিগে বার্সেলোনার এটি তৃতীয় পরাজয়। ৩৬ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৩।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর