,

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ডোবায় নিক্ষেপ!

news-image

নিউজ ডেস্ক।। নোয়াখালীর কোম্পানীগঞ্জে নাজমুন নাহার ঝুমু নামের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৭টায় চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলমের বাপের বাড়ির আবু হানিফের মেয়ে ঝুমু ঝড়ের সময় আম কুড়াতে বের হয়। এর ২ ঘণ্টা পর সকাল ৯টায় একই বাড়ির লুৎফুর নাহার মনি পার্শ্ববর্তী মহিষের ডগির খালের মধ্যে ঝুমুরের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানান।

কোম্পানীগঞ্জ থানাকে ঘটনাটি জানালে ওসি মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতাল মর্গে পাঠান। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, মেয়েটির শরীরে বিভিন্ন জখমের চিহ্ন পাওয়া গেছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে ধর্ষণকারীরা লাশ খালে ফেলে চলে যায়। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চরকাঁকড়া ইউপি চেয়ারম্যান হাজী শফি উল্যাহ বলেন, আমি উপজেলা চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি ওসির বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বিগত তিন মাস আগে দুর্বৃত্তরা চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আশ্রাফ দুলালকে শ্বাসরোধ করে হত্যা করে মহিষের ডগিতে ফেলে যায়। এ হত্যাকাণ্ডের আজও কোনো আসামি ধরা পড়েনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর