,

মধ্যপ্রাচ্যে সোমবার থেকে রোজা শুরু

news-image

ডেস্ক রির্পোট : বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ৭ মে সোমবার। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা এবং আবহাওয়া গবেষক ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ৫ মে (রোববার) শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। রয়টার্স ও আরব নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ও সৌদি আরবে শনিবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখা যায় নি। ফলে সোমবার থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে।

মধ্যপ্রাচ্যে যেদিন রমজান শুরু হয়, তার পরের দিন দক্ষিণ এশিয়া যথা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রমজান শুরু। সে হিসেবে বাংলাদেশে ৭ মে মঙ্গলবার রমজান শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতে সংবাদমাধ্যম খালিস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ মে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে জন্ম লাভ করবে পবিত্র রমজান মাসের চাঁদ। ওই দিন দুপুরের পর রমজান মাসের চাঁদ জন্ম লাভ করলেও সে দিন বিকেলে তা দেখা যাবে না বলে জানিয়েছেন দেশটির আকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনিওমি অ্যান্ড স্পিস সাইন্স।

ইসলাম ধর্মে আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখার মাধ্যমেই সারা বিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। আকাশ গবেষক ও জ্যোতির্বিজ্ঞানীরা যাই বলুক না কেন, মুসলিম বিশ্ব চাঁদ দেখেই পালন করবেন পবিত্র রমজান মাসের রোজা। আর এটাই ইসলামের নীতি।

উল্লেখ্য যে, সারা বিশ্বে মুসলিম উম্মাহর কাছে রমজান মাস ও রোজা অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান। তাই সব মুসলিমই জ্যোতির্বিজ্ঞানের গবেষণার চেয়ে খালি চোখে চাঁদ দেখে রোজা পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে রমজান শুরু হয় তাদের দেশের নীতি অনুযায়ী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর