,

আজ ময়মনসিংহ সিটি ও চার উপজেলায় ভোট

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আজ রোববার। মেয়র প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট হবে শুধু কাউন্সিলর প্রার্থীদের মধ্যে।

এ ছাড়া ময়মনসিংহের ত্রিশাল, নীলফামারীর জলঢাকা, কুমিল্লার বরুড়া ও লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। জলঢাকায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন হবে। অন্যগুলোতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

একই সঙ্গে আজ সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহে ৩৩টি ওয়ার্ডের আওতায় ভোটার রয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৯৩৮ জন। এখানে ভোট হবে শুধু সাধারণ কাউন্সিলরের ৩৩ ও নারীদের জন্য সংরক্ষিত ১১ পদে।

নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ইভিএম থাকবে মোট দুই হাজার ২৬টি।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর আর কোনো প্রতিযোগী না থাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইকরামুল হক এরই মধ্যে এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) ইভিএম ব্যবহার করে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ শনিবার জানিয়েছেন। তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তারা এরই মধ্যে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর