সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে শুরু নৌযান চলাচল

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ফণীর প্রভাবে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ফেরি চলাচল বন্ধ হয়ে শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হয়।

শনিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, দেশের ব্যাস্ততম এ নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন নদী পার হতে আসা অসংখ্য যাত্রী ও যানবাহনের চালকরা। দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় প্রায় ৫ কিমি জুড়ে মহাসড়কে আটকা আছে অন্তত ৬ শতাধিক বিভিন্ন যানবাহন। এর মধ্যে প্রায় ৩ কিমি জুড়ে ২ সারিতে এবং ২ কিমি জুড়ে ১ সারিতে যানবাহনগুলো স্থির দাঁড়িয়ে আছে। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহনের সিরিয়াল। পাটুরিয়া ঘাটেও একই ভাবে প্রায় ৫ শতাধিক যানবাহন আটকা থাকার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের পোর্ট অফিসার সেলিম রেজা জানান, আবহাওয়া খারাপ থাকায় বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীর হাট রুটে চলাচলকারী সকল (৩৪টি) লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, শনিবার বেলা পৌনে ৪টার দিকে সংক্ষিপ্ত আকারে ইউটিলিটি ফেরি চালুু করলেও এ রুটের ১৫টি ফেরির মধ্যে পাটুরিয়া ঘাটে ১০টি ও দৌলতদিয়া ঘাটে ৫টি যাত্রী যানবাহন বোঝাই করে বসে আছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে প্রায় ৪ শতাধিক যানবাহন। আবহাওয়ার পূর্বাভাস কর্তৃপক্ষের সিদ্ধান্তে শনিবার সন্ধ্যা ৭টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর