,

প্রিয়াঙ্কা চোপড়া শীর্ষে

news-image

বিনোদন ডেস্ক : গেল কয়েক মাস ধরেই প্রেমিক নিক জোনাসকে বিয়ের পর থেকেই এ নিয়ে আলোচনায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া। কখনও স্বামীর সঙ্গে রোমান্সের খবরে সংবাদ শিরোনামে এসেছেন। কখনও বা আবার বিচ্ছেদের গুঞ্জনেও হৈচৈ ফেলেছেন।

তবে বিচ্ছেদের খবরের বিরুদ্ধে সরব ছিলেন প্রিয়াঙ্কা। এমন মিথ্যা খবরের প্রতিবাদ করেন বলিউড অভিনেত্রী।


এবার নতুনভাবে খবরে এসেছেন এই অভিনেত্রী। হাল সময়ে ইনস্টাগ্রামেই বিশ্ব তারকদের নিয়মিত খবরা-খবর পাওয়া যায়। তাই ইনস্টাগ্রামে প্রিয় তারকাকে ফলো করে থাকেন ভক্তরা। সম্প্রতি বলিউড তারকাদের মধ্যে কাদের অনুসারী সবচেয়ে বেশি এমন একটি তালিকা প্রকাশ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এক একজন তারকাকে এক এক বিভাগে সেরা নির্বাচিত করে কয়েক বিভাগে শীর্ষ বলিউড তারকার নাম প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ভক্তের তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই তারকার ইনস্টাগ্রামে ৩৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

এছাড়া ইনস্টাগ্রামের ‘স্টোরি টেলার’ বিভাগের শীর্ষে রয়েছেন দীপিকা পাডুকোন। যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দীপিকা তার বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে ভক্তদের সাথে সম্পৃক্ত থাকেন। আর সেরা উদীয়মান তারকার তালিকায় রয়েছে হালের ক্রেজ সারা আলী খানের নাম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের