,

আশুগঞ্জে ফণীর প্রভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ঘূর্ণিঝড় ফণীর তীব্রতার কথা বিবেচনা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩ মে) রাতে নৌযান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ভৈরব বাজার আশুগঞ্জ নদীবন্দরের পরিবহন পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান মাহফুজ। তিনি আরও জানান, উপজেলায় শুক্রবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। রাতের ‍দিকে ফণী আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আশুগঞ্জ নৌবন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।’

এদিকে, বৃহস্পতিবার দুপুর থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে ছয়টি রুটে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌযান সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ফণীর ক্ষতি মোকাবিলায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার কারণে নৌবন্দরে আটকা পড়েছে বহু পণ্যবাহী জাহাজ। পাশাপাশি জাহাজ থেকে পণ্য খালাসের কাজও বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বন্দরের সকল কার্যক্রম ও নৌযান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর