,

সিরাজগঞ্জে ঝড়ে গাছ ভেঙে নানা-নাতনির মৃত্যু

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছ ভেঙে পড়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ভানুডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেন (৫৫) ও তার নাতনি একই গ্রামের বকুল মিয়ার মেয়ে বিথী (৮)।
এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে বিথীর বাবা বকুল মিয়াকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ছিল ভানুডাঙ্গা বাজারের হাটবার। বিকেলে দফায় দফায় ঝড় হচ্ছিল। হঠাৎ ঝড়ো বাতাসে বাজারের দু’শ বছরের পুরোনো একটি বটগাছের ডাল ভেঙে পড়ে ইসমাইল হোসেনের দোকানের ওপর। এতে দোকানে থাকা ইসমাইল, তার নাতনি বিথী, জামাতা বকুল মিয়াসহ পাঁচজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া জেলার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল ও বিথীকে মৃত ঘোষণা করেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়ের কারণে ভানুডাঙ্গা বাজারে অবস্থিত প্রায় ২শ বছরের পুরান একটি বটগাছ ভেঙে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যায়। এসময় গাছ ভেঙে পড়ার কারণে আশপাশের ৫টি দোকান ভেঙে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের