,

যেসব চ্যানেলে দেখাবে ত্রিদেশীয় সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আজ ৫ মে থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটাই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির মূল পর্ব ধরা হচ্ছে। তাই টাইগারদের জন্য কঠিন পরীক্ষাও বটে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আগামী ২৩ মে পর্যন্ত যে কারোরই সুযোগ আছে বিশ্বকাপের দলে জায়গা করে নেয়ার। যে কারণে ১৯ সদস্যের দল পাঠানো হয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য।

এই সিরিজে বাংলাদেশ বিশ্বকাপের দলটা খেলালেও বিশ্বকাপের দলে থাকা বেশিরভাগ খেলোয়াড়কে ত্রিদেশীয় সিরিজের দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে আয়ারল্যান্ড তো খেলারই সুযোগ পায়নি বিশ্বকাপে।
আগামীকাল রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ম্যাচ।
এই সিরিজের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টিভি। এছাড়া ইউটিউবে সরাসরি সম্প্রচার করবে র‍্যাবিটহোল বিডি।

এছাড়াও পাকিস্তানে টেন স্পোর্টস, যুক্তরাজ্যে বিটি স্পোর্টস, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস, সেভেন নেটওয়ার্ক, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, সিবিএন, যুক্তরাষ্ট্রে উইলো টিভি, ওয়েস্ট ইন্ডিজে ইএসপিএন ক্যারিবিয়ান ও মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
৫ মে: আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ (ক্লোনটার্ফ, ডাবলিন)
৭ মে: বাংলাদেশ বনাম উইন্ডিজ (ক্লোনটার্ফ, ডাবলিন)
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ (দ্য ভিলেজ, ডাবলিন)
১১ মে: আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ (দ্য ভিলেজ, ডাবলিন)
১৩ মে: বাংলাদেশ বনাম উইন্ডিজ (দ্য ভিলেজ, ডাবলিন)
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ (ক্লোনটার্ফ, ডাবলিন)
১৭ মে: ফাইনাল (দ্য ভিলেজ, ডাবলিন)

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর