,

ব্রিটেনে ফুটবল ক্লাব কিনলেন সিলেটের কবির

news-image

স্পোর্টস ডেস্কঃ সিলেটের মোহাম্মদ কবির ব্রিটেনের বেডফোর্ডে ফুটবল স্টেডিয়াম কিনেছেন। ব্রিটিশ-বাংলাদেশি এ ব্যবসায়ী আগামী পাঁচ বছরের জন্য ওই স্টেডিয়াম কিনে নেন । ২২ এপ্রিল মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাইট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে বেডফোর্ড টাউন এফসি’র আনুষ্ঠানিক চুক্তি হয়।

বেডফোর্ড ইনডিপেনডেন্ট এর খবরে বলা হয়, সেপ্টেম্বর থেকে বেডফোর্ড ফুটবল স্টেডিয়ামের নাম হবে মোহাম্মদ কবিরের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ব্রাইট ম্যানেজমেন্ট ফুটবল স্টেডিয়াম’। এ স্টেডিয়ামে এক সঙ্গে প্রায় পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ব্যবসায়ী কবির জানান, তারা খেলা, ভোগ্যপণ্য এসব বিষয়ে কাজ করে থাকে। বাংলাদেশেও তাদের একটি শাখা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভবিষ্যতে এখানে বাংলাদেশ ও ব্রিটেনের তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে।’

জানা গেছে, গেল কয়েক বছর ধরে ফুটবল নিয়ে কাজ করছেন মোহাম্মদ কবির। ব্রিটেনে ‘সকার লীগ’ নামে তার একটি ফুটবল দলও আছে। এবার স্টেডিয়াম কিনে নিয়ে ফুটবলের সঙ্গে তিনি আরো বেশি সম্পৃক্ত হলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর