,

দুই বোনের সেই সেলুনে শেভ করলেন শচিন

news-image

স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি শেভিং ব্লেড প্রস্তুতকারক কোম্পানি ‘জিলেট’র একটি বিজ্ঞাপন অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। যে বিজ্ঞাপনটি তৈরি করা হয় উত্তর প্রদেশের বানওয়ারি তলা ভিলেজের দুই বোনের সত্যিকারের জীবন কাহিনি অবলম্বনে।

২০১৪ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাদের বাবা। সংসার চলবে কীভাবে? সেলুনে তো মেয়ে মানুষের কাজ করার উপায় নেই। ভারতের মতো দেশে সেটা কখনই ভালোভাবে নেবে না সমাজ। দুই বোন নেহা আর জ্যোতি সমাজের সেই বাধা ভেঙে নেমে পড়েন জীবন সংগ্রামে। সেলুনের দায়িত্ব কাঁধে তুলে নেন তারা। সমাজের মানুষদের কটু কথা এড়াতে ছেলেদের মতো বেশ ধরেন, নামও পাল্টে করে নেন ছেলেদের মতো।

জীবন সংগ্রামের সাহসী সেই দুই বোনের ‘বার্বারশপ গার্লস’ সেলুনে এবার হাজির হয়েছিলেন ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন-মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যায় সেলুনে বসে শেভ নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

নেহা আর জ্যোতির সঙ্গে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে মজার একটি কথাও সবাইকে জানিয়ে দিয়েছেন শচিন। এমন ঘটনা নাকি তার জীবনে আগে কখনই ঘটেনি।

শচিন তার পোস্টে লিখেছেন, ‘আপনারা হয়তো জানেন না, আমি কখনও এমন কারও কাছ থেকে শেভ করিনি। আজ সেই রেকর্ড ভেঙে গেল। বার্বারশপ গালর্সদের সঙ্গে দেখা হওয়ার মতো বড় সম্মান পেলাম।’

সেলুনে নিজের কাজ শেষে নেহা আর জ্যোতিকে লেখাপড়া আর পেশাগত খরচের জন্য জিলেট বৃত্তির ব্যবস্থা করেন শচিন। অনলাইনে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ৭ লাখের বেশি লাইক পড়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর