,

টিকটক ভিডিও বানাতে মসজিদের ভেতরে দুই তরুণীর নাচ!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী নয়াদিল্লির শাহজাহান জামে মসজিদের ভেতরে ঢুকে দুই জাপানি তরুণীর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস টিকটকের গানের তালে নাচের ভিডিও ধারণ করায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এ ঘটনার পর কর্তৃপক্ষ দিল্লির এই মসজিদে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি সিয়াসাতের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির শাহজাহান জামে মসজিদের ভেতরে দুই বিদেশি তরুণীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। এ ঘট্নায় তারা নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ তুলেছেন মসজিদের প্রশাসনিক কমিটির সদস্যদের বিরুদ্ধে।তবে ভেতরে ঢুকে নাচের ভিডিও ধারণের সময় মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ওই দুই তরুণীকে গ্রেফতার করে। পরে ক্ষমা চাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।একটি উর্দূ ভাষার দৈনিক বলছে, দুই জাপানি তরুণী মসজিদে ঢুকে হিন্দি গানের তালে টিকটকের ভিডিও ধারণ করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গানের তালে জিমন্যাস্টিক স্টান্ট করছেন তারা। স্থানীয়রা বলছেন, এটি পবিত্র একটি স্থাপনার অবমাননা।

পরে ব্যাপক সমালোচনার মুখে মসজিদ কমিটি নয়াদিল্লির এই মসজিদের ভেতরে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে। শুধুমাত্র নামাজ আদায়ের জন্য মসজিদের ভেতরে পর্যটকরা প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর